শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চা বাগানের হাসপালের সামনে থেকে অজগর উদ্ধার মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

রাজশাহীতে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে  রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

জেলা প্রশাসক বলেন, ৫১ দিন ব্যাপী তারুণ্যের উৎসব চলছে আমরা তা পালন করছি। তারই একটি উৎসব হচ্ছে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’। আমাদের এই স্মৃতিগুলোকে জাগিয়ে রাখতে হবে, তাহলেই আমরা সামনের দিকে লক্ষ্য স্থির করতে পারবো। আমরা যদি এটা ভুলে যাই আমরা কী পরিস্থিতির মধ্যে ছিলাম এখন আমরা কীভাবে সেখান থেকে উত্তরণ ঘটানোর চেষ্টা করছি, তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্য স্থির করতে পারবো। অতীতে যে ভুলগুলো আমরা করেছি, যে ভুল পথে চলেছি সেটা আমাদের পরিহার করতে হবে।

তিনি বলেন, দেশ ও রাষ্ট্র গঠণে আমরা সকলে এক সাথে কাজ করবো। রাষ্ট্রের এবং জনগণের ভালোর জন্য চিন্তা করবো, শুধু নিজের ভালোর জন্য চিন্তা করলে আমরা ভুল পথে চলে যেতে পারি। আমাদের জাতিসত্ত্বার চিন্তাটা সকলের ভিতরে জীবিত রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের ভয়াবহতার উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রসঙ্গে আফিয়া আখতার বলেন, ৫/৬ মাস পরে আমি আবার নতুন করে উজ্জীবিত হলাম আমার মনে হয় আপনারাও এ বিষয়ে সহমত জানাবেন। কী পরিস্থিতি আমাদের গিয়েছে আমরা জানি। ভবিষ্যতে আমরা এধরনের কোনো কিছু দেখতে চাই না। সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম সম্পা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শারমিন সুলতানা। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com