শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। (২৬ জানুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভাটি অনুষ্ঠিত হয় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে, সকাল ১০ টায় এবং এতে সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

এই সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ তাঁদের সমস্যাবলি এবং কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো গভীর মনোযোগ সহকারে শোনেন, পর্যালোচনা করেন এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

বক্তব্যে পুলিশ কমিশনার আরএমপির সকল স্তরের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পুলিশের পেশাগত মান রক্ষা, শৃঙ্খলা, সততা, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সঙ্গে সদাচরণ, আমাদের দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ। তিনি সদস্যদের নিজস্ব নিরাপত্তার পাশাপাশি দায়িত্ব পালন করতে কখনো পেশাদারিত্বের শিথিলতা না আনার উপর গুরুত্ব আরোপ করেন।

সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে অবসরগ্রহণকারী সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করা হয়। কনস্টেবল মো: আব্দুল করিম ও মো: তসলিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের দীর্ঘ কর্মজীবনের জন্য গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দসহ সিভিল স্টাফগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com