বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের মুরগী ও মুরগীর ঘর বিতরণ করা হয়েছে।

২৩ জানুয়ারী ( বৃহস্পতিবার) দুপুর ১২ টায় এই বিরতন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান সহ অন্যান্যরা।

গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক বিতরণকৃত প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ পেয়ে হাসিমুখে ফিরতে দেখা যায় তাদেের।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ৭৩৪ টি লেয়ার মুরগী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২০ টি করে মুরগী সরবরাহ করেছেন। পর্যায়ক্রমে ৮ শ টি পরিবারের মাঝে মুরগী ও টিনশেড মুরগী ঘর বিতরণ করা হবে।এছাড়াও প্রাথমিক পর্যায়ে ৯ কেজি করে পর্যায়ক্রমে ৮৯.৯ কেজি ফিড সরবরাহ করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে আমি ধন্য।আমার ভাল লাগছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে শরীক হতে পেরেছি। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবসময় পাশে থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com