শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

আরএমপির ট্রেনিং স্কুলে মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

আজ ২১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি ট্রেনিং স্কুলের আয়োজনে মানব পাচারের ভিকটিম চিহ্নিতকরন, মানব পাচার মামলা সংক্রান্ত তদন্ত এবং ট্রমা ইনফরমড ভিকটিম কেন্দ্রীক সেবা প্রদান বিষয়ক এক দিনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরএমপি’র বিশেষ পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের ঝুঁকি ও নিরাপত্তা উপদেষ্টা জনাব মোশাররফ হোসাইন,

অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) জনাব মো: হাসিবুল ইসলাম, আইন কর্মকর্তা অ্যাডভোকেট অমৃতা সরকার এবং এলসিএফ জনাব আশরাফুল-আল-আমিন। এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষণ বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) সাবিনা ইয়াসমিন ও সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) মোসা: আরজিনা খাতুনসহ আরএমপি’র প্রশিক্ষণার্থীবৃন্দ। প্রশিক্ষণের লক্ষ্য ছিল মানব পাচার সংক্রান্ত আইনগত এবং সামাজিক সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি করা এবং ভিকটিমদের সঠিকভাবে সহায়তা ও সেবা প্রদান নিশ্চিত করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com