বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

রাজশাহীতে মতবিনিময় শেষে বাড়ি ফেরার পথে ট্রাক চা’পায় যুবদলকর্মী নি’হত

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীতে মতবিনিময় শেষে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় রাজশাহীর পবায় যুবদলকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় পবার রামচন্দ্রপুর বাজার এলাকায়। নিহত যুবদলকর্মী হলেন দুর্গাপুরের হাড়িয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী (৪৫)। এ ঘটনায় আরও একজন যুবদলকর্মী আমগাছী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৬) আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম ও শাজাহান আলী একই মোটরসাইকেলে চড়ে রাজশাহী নগরীর তেরোখাদিয়া জেলা যুবদলের মতবিনিময় সভায় যোগ দিতে আসেন। সভা শেষে সন্ধ্যার দিকে তারা একই মোটরসাইকেলের চড়ে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি জেলার পবা উপজেলার রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে শাহজাহান ও শফিকুল দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে দশটার দিকে শাজাহান আলী মারা যান। আহত শফিকুল ইসলামকে রামেক হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, আমরা বেশকিছু নেতাকর্মী রাজশাহী নগরীতে এসেছিলাম জেলা যুবদলের মতবিনয় সভায় যোগ দিতে। সভা শেষে ফেরার পথে শাহজাহান ও শফিকুল দুর্ঘটনার স্বীকার হন। এতে শাহজাহান আলী মারা যান। খবর পেয়ে রাতে রামেক হাসপাতালে ছুটে যান যুবদল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো ও সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com