বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

লোহাগড়ায় বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান বাটু,সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম

মোঃ মাহফুজুর রহমান নড়াইল প্রতিনিধি:

লোহাগড়া উপজেলার ও পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর শনিবার সকাল ৯ টা থেকে দুুপুর ২ টা পর্যন্ত বিরতি হীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে উপজেলা সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক পদে ৫ জন। পৌর বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী ৪ জন ও সাধারণ সম্পাদক ৪ জন এবং সাংগঠনিক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

লোহাগড়া উপজেলার বিএনপির ভোটার সংখ্যা ৮৫২ জন পৌর বিএনপির ভোটার সংখ্যা ৪৫৯ জন এর মধ্যে উপজেলা বিএনপির ৮০৬ জন ও পৌর বিএনপির ৪২৬ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।

উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আহাদুজ্জামান বাটু, এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী সুলতানুজ্জামান সেলিম, এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম। পৌর বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মিলু শরীফ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মশিয়ার রহমান সান্টু।ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।

ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ আব্দুল হক ফলাফল ঘোষণা করেন।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।এছাড়া ও আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ দলীয় বিভিন্ন নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com