রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

ডামুড্যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ দফা দাবিতে মানববন্ধন

মোহাম্মদ নান্নু মৃধা, (শরীয়তপুর প্রতিনিধি)

নতুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবন যাত্রার মান উন্নয়ন এখন সময়ের দাবী। এরই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের চাকুরীরত সহকারী শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে দেশব্যাপী মানববন্ধনের ডাক দিয়েছে।

এর অংশ হিসেবে রোববার (৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ ম গ্রেট বাস্তবায়ন সমন্নয় পরিষদের সহকারী শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময়ে বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষকাগন ও দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস একজন কোমল হৃদয়ের মানুষ, আশা করি তিনি আমাদের এ দাবী অবিলম্বে পূরণ করবেন।

এই দাবীর যৌক্তিকতার প্রশ্নের জবাবে তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডে উন্নীত করা এখন সময়ের দাবী।

এ দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, ৮ম শ্রেণী পাশ একজন সরকারী ড্রাইভার পান ১২ তম গ্রেডে বেতন অথচ যেখানে স্নাতক পাস একজন প্রাথমিক শিক্ষক পান ১৩ তম গ্রেডে বেতন! এমন বৈষম্যের অবসান চান আন্দোলনরত শিক্ষকবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধগণ।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, আবুল বাসার, নাজমুল হাসান নিরব, কামরুজ্জামান সাগর,আওলাদ হোসেন, ইলিয়াস আহমেদ, মৌসুমী ছিদ্দিকা, তাসনুভা তাবাসসুম, আতাউর রহমান, মিন্টু প্রমুখ।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com