বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পাইকগাছায় শ্রেষ্ঠ পাট চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

শাহাজামান বাদশা, পাইকগাছা প্রতিনিধি:

“বাংলার পাট বিশ্বমাত” পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” প্রতিপাদ্যকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃ ক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পে’র আওতায় পাইকগাছায় শ্রেষ্ঠ পাট চাষী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে‌।

বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ।

উপসহকারী পাট কর্মকর্তা উন্নয়ন অনিরুদ্ধ কুমার বৈদ্য এর সঞ্চালনায় পাট চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে পাঁচ জন শ্রেষ্ঠ পাট চাষী হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের মোঃ খালেক জমাদ্দার, কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মোঃ মোশারফ হোসাইন, গাইপুর ইউনিয়ন তকিয়া গ্রামের মোঃ সবুর রেজা, রাড়ুলী ইউনিয়ন মোঃ আছাদ মোড়ল এবং চাঁদখালী ইউনিয়ন কৃষ্ণনগর গ্রামের স্বপন কুমার ঘোষ কে সম্মাননা ক্রেস্ট প্রদান ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

এসময় পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আ. আজিজ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল,  প্রিন্স মন্ডল, এফওএফ বিসিআর এল প্রকল্পের শিশির হালদার, গণমাধ্যম কর্মী ও পাট চাষীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com