শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

চট্টগ্রামের ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ

প্রেস রিলিজ:
চট্টগ্রামের ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি শফিকুল ইসলাম’কে পতেঙ্গার সিমেন্ট ক্রসিং এলাকার কাজীর গলি থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।
ভুক্তভোগী ভিকটিম শিশু (৬) এর পরিবার এবং আসামি শফিকুল ইসলাম (৩৬) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন টিএসপি কলোনি এলাকায় পাশাপাশি রুমে বসবাস করে আসছিল। ভিকটিমের পিতা পেশায় একজন দিনমজুর এবং মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সকাল ০৭০০ ঘটিকায় ভিকটিম এবং তার ভাইকে নিজ বাসায় রেখে ভিকটিমের বাবা-মা প্রতিদিনের ন্যায় নিজ নিজ কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়। পিতা মাতার অনুপস্থিতিতে প্রতিবেশী শফিকুল ইসলাম (৩৬) ভিকটিমকে একা পেয়ে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ফুসলাইয়া তার রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে৷ পরবর্তীতে একজন প্রতিবেশী ভিকটিমকে আসামি শফিকুল ইসলাম এর বাসার সামনে কান্নারত অবস্থায় দেখিতে পেয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলে তাকে কোন জবাব না দিয়ে ভিকটিম অনবরত কান্না করতে থাকে। পরবর্তীতে বিকাল ১৬৪৫ ঘটিকায় ভিকটিমের মা বাসায় এসে মেয়েকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে তখন সে ঘটনার বিস্তারিত খুলে বলে।
 উক্ত ধর্ষণের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৪, তারিখ- ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং ২০২০) এর ৯(১)।

র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি শফিকুল ইসলাম চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকার কাজীর গলি এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক ১৫৪০ ঘটিকার সময় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শফিকুল ইসলাম (৩৬), পিতা- শামসুল হক, সাং- মহজুমপুর, থানা- ময়মনসিংহ সদর, জেলা- ময়মনসিংহ, বর্তমানে- টিএসপি কলোনির গলি, থানা- ইপিজেড, চট্টগ্রাম মহানগরী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত ধর্ষণের ঘটনা সত্য বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com