রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নওগাঁর বদলগাছিতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে চন্দনা রানী নামে এক নারীর মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর বদলগাছীতে ট্রাকচাপায় চন্দনা রানী (৫৫) নামে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর দমকা বাতাসের মধ‍্যে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয় । চন্দনা রানী জেলার পত্নীতলা উপজেলার নান্দাস গ্রামের বিজয় চন্দ্রের স্ত্রী বলে জানা গেছে।

সোমবার (২৭ মে) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মাহবুবুর রহমান। এদিন বিকেল সাড়ে ৪টায় উপজেলার মিঠাপুর নতুন বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে নিহত চন্দনা রানী তার জামাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে জয়পুরহাটের আক্কেলপুর আত্মীয়ের বাসা থেকে নিজবাড়ি ফিরছিলেন। ফেরার পথে বদলগাছীর গোবরচাঁপা -আক্কেলপুর সড়কের মিঠাপুর নতুন বাজার এলাকায় ঘটনাস্থলে পৌঁছালে ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী চন্দনা রানী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এরপর স্থানীয় লোকজন চালক এবং ট্রাক আটক রেখে পুলিশে খবর দেয়। পুলিশের এসআই নীহার চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com