শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ঢাকা দোহার এলাকা থেকে যশোরের জুম্মান হত্যাকান্ডের প্রধান আসামি ইমন আটক         

পারভেজ আলী মোহর  নিজস্ব প্রতিনিধিঃ

যশোর রেলস্টেশন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর জুম্মান হত্যাকান্ড ঘটনায় প্রধান অভিযুক্ত ভাগ্নে ইমনকে (১৯) ঢাকার দোহার মধুরচর এলাকা থেকে আটক করেছে র‌্যাব সদস্যরা।যশোর-৬ ও  র‌্যাব ১০ মুন্সীগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযান চালিয়ে তাকে আটক করে। যশোর রেলস্টেশন ২ নাম্বার প্লাটফর্মের সামনে গত ১০ ফেব্রুয়ারি খুন হন  একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুম্মান (৩৪)। এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। যশোর শহরের জনবহুল একটি স্থানে এই হত্যাকান্ড ঘটায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে র‌্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। ঘটনাস্থলের ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মাঠে নামেন তারা। হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রাখেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জুম্মানকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি ছুরিকাঘাত করছে। ওই হত্যাকান্ডের বিষয়ে খুলনা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা হয় পরিবারের পক্ষে।

মামলার পর র‌্যাব ৬ যশোর ক্যাম্পের একাধিক আভিযানিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে।এরপর ১১ ফেব্রুয়ারি ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার ৩ জন আসামি কে আটক করেছে । আর হত্যার সাথে জড়িত অন্য পলাতক আসামিদের আটকে অভিযান অব্যাহত থাকে।

পরবর্তীতে র‌্যাব ৬ যশোর ক্যাম্পের একটি টিম গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ৪ মার্চ রাতে জানতে পারেন জুম্মান হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ভাগ্নে ইমন (১৯) ঢাকার দোহার মধুরচর এলাকায় আত্মগোপনে আছে। এই তথ্যের ভিত্তিতে ৫ মার্চ সকাল আন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com