সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার

যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ পরিদর্শন করেন আমেরিকার বিশেষজ্ঞ দল

পারভেজ আলী মোহর স্টাফ রিপোটার যশোর :

বিটি বেগুনের বীজ উৎপাদন মাঠ পরিদর্শনের জন্য আমেরিকার একটি কৃষি বিশেষজ্ঞ দল গতকাল সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ পরিদর্শন করেন। সোমবার থেকে তিন দিনব্যাপী যশোর খুলনা সহ বিভিন্ন এলাকার কৃষি মাঠ পরিদর্শন করবেন বিশেষজ্ঞ দলটি।

আমেরিকার একটি বিশেষ বিশেষজ্ঞ দলটির সাথে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে খুলনা যশোর মনিরামপুর অঞ্চলের বিভিন্ন কৃষি উৎপাদনশীল ক্ষেত খামার পরিদর্শন করবেন।

এই উপলক্ষে গতকাল সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট খয়ের তলায় স্থানীয় গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর কাওছার উদ্দিন আহমদ।

এ সময় দুইটি বেগুন সম্পর্কিত একটি প্রতিবেদন উপস্থাপন করেন উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা( বারি) গাজীপুরের ডক্টর কামরুল হাসান, দুইটি বেগুন সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করেন যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নাসির উদ্দিন মাহমুদ।

সোমবার যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউট বিটি বেগুনের মাঠ পরিদর্শনে আমেরিকার কৃষি বিশেষজ্ঞ দলের সাথে ছিলেন কৃষি বিশেষজ্ঞ মহম্মদ সায়েদ শিবলী ডঃ মাহমুদা খাতুন, ডক্টর মেহেদী হাসান ডক্টর জেরী সালমা সামিরা হাবিব ডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ও ডক্টর বিজয় প্রানজি।এদিকে সোমবার বিকেলে যশোরের মানিরামপুর রাজগঞ্জের বিভিন্ন কৃষি জমিতে কর্মকর্তারা পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com