শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

সংগঠন বিরোধী কার্ষকলাপের অভিযোগে যশোর জেলা  যুবলীগ নেতা মিলনকে অব্যাহতি

পারভেজ আলী মোহর স্টাফ রিপোর্টার যশোর :

 যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন কে মাদক সেবন ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ ফেব্রুয়ারি সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মইনুল হোসেন খান নিখিল এমপি স্বাক্ষরিত এই অব্যাহতিপত্রে বলা হয়েছে, জাহিদ হোসেন মিলন গঠনতন্ত্র পরিপন্থী ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃঙ্খলা বিনষ্ট করেছে। গঠনতন্ত্রের ২২ এর ক ধারা মোতাবেক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশক্রমে আপনাকে যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক পদসহ সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে সংগঠনের জেলা সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর মোবাইলফোনে কয়েক দফা চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি যশোর শহরের পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তার অফিস থেকে মদ্যপ অবস্থায় যুবলীগ নেতা যশোর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলনকে আটক করেন। একই সাথে তার তিন সঙ্গীকে আটক ও বিদেশি মদ জব্দ করা হয়। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে ওয়াশ করায় এবং মাদক আইনে মামলা করে আদালতে পাঠায়।বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com