বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

নওগাঁ পত্নীতলার ওসি মোঃ মোজাফফর হোসেন রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। সোমবার ( ২২ জানুয়ারি) রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ( রাজশাহী পদ্মা কনফারেন্স ) ডিআইজি আনিসুর রহমান শ্রেষ্ঠ ওসি হিসেবে মোজাফফর হোসেন এর নাম ঘোষণা করেন। এসময় তাকে ক্রেস্ট দেওয়া হয়। বিভিন্ন অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন , ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি , নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

গতকাল রোববার জেলার মাসিক কল্যাণ সভায় নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। সভার সভাপতি রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রদান করেন।

এছাড়াও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন পত্নীতলা সার্কেল ( অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ ) মুহাম্মদ আব্দুল মমীন।পল্লীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন সকালের সময়কে বলেন, এই অর্জন আমার একার নয়। পত্নীতলা থানা পুলিশের প্রতিটি সদস্য এই সফলতার ভাগীদার। পত্নীতলা থানা পুলিশের প্রতিটি সদস্য আরও উৎসাহ নিয়ে কাজ করে থানা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা
নওগাঁ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com