বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

যশোরের ঝিকরগাছায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

পারভেজ আলী মোহর যশোর থেকে :

যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখাল জামতলা এলাকায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে তৌফিক হোসান (২৭) নামে এক যুবক খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উক্ত এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তৌফিক উপজেলার কৃষ্ণনগর এলাকার শাহাদাত হোসেনের ছেলে।নিহতের পরিবার বলছে, তৌফিকের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। নিহতের বাবা শাহাদাত জানান, আফিল এগ্রোর মুরগি খামারে কাজ করতেন তৌফিক হোসেন। শনিবার সকালে তিনি খামারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে কাটাখাল জামতলা এলাকায় গেলে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এরপর যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা, তারা জানাতে পারেননি

এদিকে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, পরকীয়ার জেরে বন্ধু বাবুরের হাতে তৌফিক খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com