শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ক্লিনিকে জরিমানা ও সিলগালা

পরভেজ আলী মোহর যশোর অফিস :

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার পরে যশোর শহরের পালবাড়ি মোড়, ঘোপ সেন্ট্রাল রোড ও দড়াটানা এলাকায় এ অভিযান চালানো হয়।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ জানান, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ যশোর শহরের বেসরকারি ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

আদালত অভিযানকালে পালবাড়ী এলাকার হাসিনা ক্লিনিকের লাইসেন্স না পাওয়ায় এবং অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়।

এছাড়া একই অভিযোগে ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আধুনিক হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ রূপে সিলগালা,দড়াটানা এলাকার ল্যাবজোন ক্লিনিকে ৫ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা এবং পপুলার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত এর পাশাপাশি কাজীপাড়া এলাকায় জেনেসিস হাসপাতালকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্ক করেছেন। যশোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন,
র‌্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি তানভির ফয়সাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদসহ র‌্যাব এবং পুলিশ সদস্যরা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে.।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com