শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ঝিকরগাছায় দখলীয় জমি থেকে লাখ টাকার গাছ কর্তন ও ঘেরাবেড়া : থানায় অভিযোগ

যশোর প্রতিনিধ :
যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে নিজের দখলীয় জমি থেকে লাখ টাকার গাছ কর্তন ও ঘেরাবেড়া দেওয়ার কারণে মৃত সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৬০) বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগে মৃত কালু গাজীর ছেলে আব্দুস সাত্তার গাজী (৭৫) সহ আরো ১০/১২জনকে অজ্ঞাত বিবাদী করা হয়েছে।থানার অভিযোগ সূত্রে জানা যায়, আঙ্গারপাড়া গ্রামে ৩৮নং মৌজা, ২৮৫নং খতিয়ান, ৭১, ৭৯ নং দাগে মোট ২২ শতক জমি রয়েছে। উক্ত জমির মধ্যে আলমগীর হোসেনের কবলা দলিল ও রেকর্ড মূলে ১১শতক জমি রয়েছে। উক্ত জমিতে সে বিভিন্ন ফসলদী ফলজ ও বনজ রোপন করে ভোগদখলে আছে।
বিবাদী বিভিন্ন সময় বাদির উক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করার পয়তারা করে আসছে। সর্বশেষ রবিবার (১৪ জানুয়ারী) সকাল অনুমান ৮টার সময় বিবাদী সহ তার লোকজন বাদির ভোগদখলীয় জমির ভিতরে থাকা মেহগুনী, কাঠাল ও নারিকেল গাছ জোরপূর্বক কেটে ফেলে যার মূল্য অনুমান এক লক্ষ টাকার ক্ষতি সাধন করেও খ্যান্ত হয়নি, বাদির উক্ত জমিতে ঘেরাবেড়া দিয়েছে বিবাদীরা।
উক্ত সময় বাদি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবাদীকে জমির গাছ কাটতে নিষেধ করলে বিবাদী বাদিকে অকথ্য ভাষায় গালিগালজ সহ মারপিট করতে উদ্যত হয় এবং বলে তোরা এই জমিতে আসলে তোদের হাত পা ভেঙ্গে ফেলবসহ খুন ও জখম করবে বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে।
অভিযোগের বিবাদী আব্দুস সাত্তার গাজীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে কোন কথা বলেনি।থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভুঁইয়া বলেন, এ ঘটনায় আমার নিকট রবিবার অভিযোগ হয়েছে। অভিযোগের উপর তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com