শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শত্রুতার জের ধরে খরের পালায় আগুন লাগিয়ে ১লক্ষ টাকা ক্ষতিসাধন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের গাদায় আগুন লাগিয়ে লাখ টাকার ক্ষতি সাধন করেছে ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামে।এ ঘটনায় আব্দুল মতিন বাদী হয়ে থানায় ৬ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো চন্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে নুরনবী মোস্তাফিজুর রহমান ফজলুর রহমান একই গ্রামের নুরনবীর স্ত্রী মনোয়ারা, ফজলুর রহমানের স্ত্রী নাসিমা খাতুন, একাব্বর বাদশার ছেলে মো. সেলিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মতিনের প্রতিবেশীদের সাথে বেশ কিছুদিন যাবৎ বসতবাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলছিলো। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নানাবিধ হুমকি ধামকা প্রদান করছিলো আব্দুল মতিনকে। এরই ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ১২ টার দিকে পূর্বপরিকল্পিত ভাবে মতিনের খলিয়ানে থাকা তিনটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষরা।

যাতে করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে পাওয়া যায়। পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা টের পেলে ডাক চিৎকার শুরু করে আব্দুল মতিন জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি পালা পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে বিবাদীদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব’র সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে ইনডোজ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com