রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

৭ জানুয়ারির ভোটে আগুন সন্ত্রাসের জবাব দিতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক

আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের জবাব দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে দেশে গণতন্ত্র ও দীর্ঘদিন ক্ষমতায় থাকায় রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পেরেছে আওয়ামী লীগ সরকার। এ কারণে দেশের উন্নয়নে কাজ করার সৌভাগ্য হয় আমাদের। ফলে আজকের বাংলাদেশে, বদলে যাওয়া বাংলাদেশ।

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা। এসময় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পেরেছে আওয়ামী লীগ সরকার। যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে, ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয় আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় এসেই লুটপাট ও দুর্নীতি শুরু করে। বর্তমানে দলটির আগুন সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের জবাব ৭ জানুয়ারিতে ভোটের মাধ্যমে দিতে হবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।’

তিনি বলেন, ‘ক্ষমতায় এসেই আমরা লক্ষ্য স্থির করেছিলাম বাংলাদেশের উন্নয়ন করবো, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করবো। সেসব বিষয়ে অগ্রগতি লাভ করেছি। দেশে দারিদ্র্যের হার কমানো হয়েছে, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো হয়েছে, শিক্ষার হার বাড়ানো হয়েছে। মূলত দেশের উন্নয়ন ব্যাপকভাবে করা হয়েছে।’আওয়ামী লীগ সভাপতি এদিন পাঁচ জেলা ও এক উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এদিন রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেন শেখ হাসিনা।

এসব জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এর আগেও দুই দফায় ভার্চুয়াল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন শেখ হাসিনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com