মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস সহ আটক ১

র‌্যাব-৭ চট্টগ্রামের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির চৌধুরীপাড়া এলাকার একটি টিনশেড বসতঘরের ভিতরে বিক্রয়ের উদ্দেশ্যে আইস (ক্রিস্টাল মেথ) নামক একটি বড় চালানসহ অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৩ আগষ্ট ২০২৩ইং তারিখে বর্ণিত ঘটনাস্থলের বসত ঘরের সম্মুখে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি উক্ত বসতঘর হতে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী মীর কাশেমকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা প্রকাশ করে এবং নিজ মুখে স্বাকীর করে যে, তার বসতঘরের কাঠের আলমারির উপরে একটি শপিং ব্যাগের মধ্যে মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) নামক মাদক আছে।
তখন স্বাক্ষীদের সামনে ধৃত আসামী নিজ হাতে বের করে দেয়া মতে উক্ত কাঠের আলমারি থেকে একটি শপিং ব্যাগে রক্ষিত অবস্থায় সর্বমোট ১ কেজি ৪০০ গ্রাম উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে জব্দকৃত মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com