মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আড়াইহাজারে এক রাতে ৩ ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতেই বসতবাড়ি ও টেক্সটাইল মিলের অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে সদর পৌরসভার ঝাউগড়া ও ছোট বাড়ৈপাড়া গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নগদ কয়েক লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, একাধিক মোবাইল ফোন ও মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া এলাকায় ব্যবসায়ী নজরুল ইসলামের বসতবাড়িতে একদল মুখোশ পরিহিত ডাকাত হানা দেয়। আনুমানিক ১০ থেকে ১২ জন ডাকাত বাড়ির কেচি গেটের তালা কেটে এবং শাবল দিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নজরুল ইসলামকে হাত গামছা দিয়ে বেঁধে বিছানায় বসিয়ে রাখে।

এরপর তারা স্টিলের আলমারি ও কাঠের ওয়ারড্রোবের তালা ভেঙে ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, দুটি বাটন মোবাইল এবং একটি স্মার্টফোন লুট করে নেয়। পরে পাশের ভাড়াটিয়া শামীমের (৩৫) বাসা থেকে ১০ আনা স্বর্ণালংকার ও একটি স্মার্টফোন লুট করা হয়।

একই রাতে ৩টার দিকে আড়াইহাজারে ছোট বাড়ৈপাড়া এলাকায় আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সুমনের সাইজিং অ্যান্ড টেক্সটাইল মিলে ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে। ডাকাতদল অফিস কক্ষের কাঠের দরজা শাবল দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা স্টিলের আলমারি ভেঙে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা, একটি মনিটর এবং রেকর্ডিং মেশিন লুট করে নেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করছি। সেই সাথে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি খুব শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com