শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

আইনের নামে হয়রানীর প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সভা ও মানববন্ধন 

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি :
সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানীর প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সচেতন ব্যক্তিরা।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শফি খান, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেস ক্লাব  সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, খন্দকার মাহফুজার রহমান টিউটর, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক সাংবাদিক আতাউর রহমান বিপ্লবসহ অন্যান্য সংবাদিক ও সুধীজন।
বক্তারা অভিযোগ করে বলেন, মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের অপ্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানী করা হচ্ছে। অবিলম্বে  ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
২০২২ সালের ৮ আগষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক এর বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন শিরোনামে সময় সংবাদে খবর প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরে ডিজিটাল আইনে মামলা সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের নামে মামলা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com