শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

কুড়িগ্রামে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে প্রধানমন্ত্রীর সকল উন্নয়নমূলক কর্মকান্ড দেশের সর্বস্তরের জনগনের মাঝে প্রচারের লক্ষ্যে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ নভেম্বর) শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসিব কবির পাপ্পুরাজ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আহসান হাবিব রানা, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপদেষ্টা হুমায়ুন কবির পন্ডিত, জেলা আওয়ামীলীগের সদস্য মতি শিউলি, বেসরকারী শিক্ষক সমিতির মহা সচিব আশরাফুল আলম, আওয়ামীলীগ নেতা গবা পান্ডে, সাইদ হাসান সরকার প্রমূখ।
এসময় সভায় দেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরতে সারাদেশের বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানান সংগঠনের সভাপতি হাসিব কবির পপপ্পুরাজ। প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির পন্ডিত বলেন, বর্তমান সরকারের সময়ে অধিকাংশ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ হয়েছে বাকিগুলোও হবে বলে আমরা আশাবাদি।
এছাড়াও সভায় শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকবৃন্দরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com