মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রংপুরে গৃহবধূকে অপহরণ মামলায় যাবজ্জীবন

রংপুরে গৃহবধূকে অপহরণ মামলায় মাজহারুল ইসলাম জুয়েল নামে এক অপহরণকারী যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রবিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। জুয়েল পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামী জুয়েল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার সুলতানপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা বেগমকে তার চাচাতো বোনের স্বামী মাজহারুল ইসলাম জুয়েল গত ২০০১ সালের ৭ অক্টোবর ফুসলিয়ে অপহরণ করে। খবর পেয়ে মজনু মিয়া বাড়ির আশপাশের লোকজনকে জুয়েলকে বড়দরগা এলাকা পেলে তাকে আটক করা হয়। এরপর স্থানীয় চৌকিদারের সহযোগিতায় জুয়েলকে মিঠাপুকুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মজনু মিয়া বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত জুয়েলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনায় অপহৃত গৃহবধূ সেলিনা বেগমকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com