শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত পরিচালনার হতে প্রায় ২০০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ ১,৫০,০০০ জরিমানা ২০লক্ষ টাকা,

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল (১৪ জুলাই) বৃহস্পতিবার, ২০২২ তারিখ র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকা হতে কতিপয় ব্যক্তি ট্রাকে করে অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিড়িং মাছ বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ হতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রুপসা, খুলনার সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালানা করে তিনটি ট্রাকে প্রায় ২০০০ (দুই হাজার) কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করে যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ সময় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিড়িং মাছ বহন করার দায়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানিসমূহকে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রন) আইন ২০২০ এর ৩৩(৫) ধারা মোতাবেক ১। মনিরুল ইসলাম (৪৫), থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা, ওয়াহিদুজ্জামান মঞ্জির (৪২), থানা ও জেলা-খুলনাকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা, রিপন সানা(৩৮), থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে ৫০,০০০-(পঞ্চাশ হাজার) টাকা, সর্বোমোট ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে। জব্দকৃত অপদ্রব্য পুশ করা ২০০০ (দুই হাজার) কেজি চিড়িং মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com