শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

প্রতারণা করায় রাজশাহীতে প্রাইড শাড়ীর শো-রুমকে জরিমানা

রাজশাহীতে এবার প্রাইড শাড়ীর শো-রুমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ (৩ জুলাই) রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।
হাসান আল মারুফ জানান, আমাদের কাছে আগে থেকেই অভিযোগ ছিলো রাজশাহী নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে অবস্থিত প্রাইড শাড়ীর শো-রুমে দাম বেশী নেওয়া হচ্ছে।
আজ (৩ জুলাই) রবিবার ওই শো-রুমে অভিযানে গিয়ে দেখা যায় শাড়ীর দাম স্টিকারে ৬৭৫ টাকা লিখা থাকলেও ওই দামের উপর নতুন করে আরো একটি নতুন স্টিকার লাগিয়ে ৭৭৫ টাকা মূল্য নির্ধারণ করে বিক্রি করছিলো।
এছাড়াও ওই শো-রুমে ভোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য ৩০% ছাড়ের লোভনীয় অফার দিয়েছে। তবে কোন পণ্যের জন্য কত ছাড় তা নির্দিষ্ট করে কিছুই নির্ধারণ করে দেয়নি। ফলে ভোক্তারা পণ্য কিনে প্রতারিত হচ্ছিলো।
এসব অপরাধ বিবেচনা করে ওই শো-রুমকে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সঠিক মূল্য নির্ধারণ ও অফার দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য সতর্ক করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com