মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

১৬ শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পেয়ে অনন্য উচ্চতায় সৈয়দপুর সরাকারী বিজ্ঞান কলেজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদালয়ের(বুয়েট)২০২১-২২ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চুড়ান্ত ফলে নীলফামারীর সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ থেকে ১৬ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পেয়ে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠানটি । তার মধ্যে মেধা তালিকায় একজন ৫ম স্থান অধিকার করেছে। ওয়েটিং লিস্টে রয়েছে আরো অনেকে, এছাড়াও মেডিকেলে  ৩৯ জন্য শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
কলেজ সুত্রে জানাগেছে, ২৬৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৪৯ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেডিকেলে ৩৯ জন ও বুয়েটে ১৬জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
 বুয়েটের ২০২১-২২ ব্যাচের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা গেছে। বুয়েটের মেধা তালিকায় ৫ম স্থান অধিকার করেছেন নীলফামারীর ছেলে নাহিদ হোসেন রিদম। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক।
এই কলেজ থেকে প্রতি বছর উত্তীর্ণ শিক্ষার্থীরা বুয়েট,মেডিকেল,আইইউটি,ডেন্টালসহ নামকরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। মেধা তালিকায় ৫ম স্থান অধিকারকারী রিদম জানান, তার এই সাফল্যে তার মা-বাবার অবদান সব থেকে বেশি। ভালো কিছু করার বাসনা থেকেই আমি এতদুর আসতে পেরেছি। ৭৬২ তম মেধাতালিকায় নাম থাকা মাহবুব ইসলাম জানান, ছোটবেলা থেকেই আমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ইচ্ছা ছিল।  আল্লাহর ইচ্ছায় আমার মনের আশা পুরন হয়েছে।
সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছর আমাদের কোন শিক্ষার্থী ভালো ফলাফল করে তখন নিজেকে খুব গর্বিত মনে হয়। এই কলেজে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পেয়ে থাকে।  কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক এরশাদ মন্ডল জানান, করোনার সময় ক্লাস বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে আমরা প্রতি নিয়ত তাদের ক্লাস নিয়েছি।
জানতে চাইলে সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক  বলেন,বরাবরেই এই কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। তারা বুয়েট,মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখেন। ছাত্রদের এই সাফল্যে সত্যিই আমাদের শিক্ষক স্টাফ ও প্রতিষ্ঠান কে গর্বিত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com