বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুক ব্যাবহার করে প্রতারণার অভিযোগ

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি’র নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ্যাকাউন্ট খুলে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে চাকুরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বুধবার (২৯ জুন) জনসংযোগ বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সিআইডি এবং র‌্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছে। প্রতারকরা বাণিজ্যমন্ত্রী এবং তাঁর একান্ত সচিব (পিএস) এর নাম ব্যাবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ধরনের প্রতারণা থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোনো ফেসবুক এ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোন ফেসবুক এ্যাকাউন্ট নেই। এ বিষয়ে ঢাকার রমনা মডেল থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। গত ২০২১ সালের ৬ জুলাই দায়ের করা জিডি নম্বর ২৩৯ এবং চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি দায়ের করা জিডি নম্বর ৩৫৪।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com