বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

টুইটারে যুক্ত হলেন শাকিব

সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় শাকিব খান। এবার মার্কিন মাইক্রোব্লগিং ও সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা টুইটারে যুক্ত হয়েছেন অভিনেতা শাকিব খান। রবিবার এই সোশ্যাল নেটওয়ার্কে যুক্ত হয়েছেন তিনি।

শাকিব খান এক বার্তায় জানিয়েছেন, ‘টুইটার সোশ্যাল নেটওয়ার্কিংয়ের একটা জনপ্রিয় মাধ্যম, জানতে পেরেছি অনেকেই এখানে আমাকে খোঁজে।

এর ফলে সবার সঙ্গে যুক্ত থাকা হবে। সময়ের সঙ্গে থাকা হলো। সব সময় যেমন থাকে…। ’

ছয় মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। দেশটির নাগরিকত্ব চেয়ে তিনি আবেদন করেছেন। মার্কিন মুলুকে বসেই সিনেমাসংক্রান্ত সব কাজ সামলাচ্ছেন। এরই মধ্যে ‘রাজকুমার’ নামে একটি সিনেমার ঘোষণাও দিয়েছেন। সেখানে শাকিবের বিপরীতে থাকবেন একজন মার্কিন নায়িকা।

এদিকে শাকিব খানের ‘গলুই’ সিনেমাটি দেশের সীমানা ছাড়িয়ে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে। উত্তর আমেরিকার ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

এ ছাড়াও শাকিব খানের মুক্তির অপেক্ষায় আছে ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’ সিনেমা। দ্রুতই শুটে যাচ্ছে তার প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com