রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নীলফামারীর জলঢাকায় জঙ্গি সদস্য গ্রেফতার

নীলফামারীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি)এক সক্রিয় সদস্য মোঃ রায়হান আলীকে (১৯) গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

৯ জুন (বৃহস্পতিবার) বিকেল বেলা জলঢাকা উপজেলার খুটামারা মৌলভীবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকান্ডে ব্যবহৃত মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারে নেতৃত্ব দেন ঢাকা থেকে অভিযানে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর পুলিশ পরিদর্শক মারগুব তৌহিদ।

সোমবার (১৩ জুন) এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া এ্যান্ড এ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোঃ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত রায়হান আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করে আসছিল। জলঢাকা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর ৯। সে জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা গ্রামের রুহুল আমিনের ছেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com