বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

পদ্মা সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে গ্রুপ ছবি তুলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহ প্রকাশ করে বলেছেন, পদ্মা সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে গ্রুপ ছবি তুলবেন। পদ্মা সেতুর নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে ভাঙা অংশে একটি জাদুঘর করার নির্দেশও দেন তিনি। এমনটিই জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম।

আজ মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাঁচ হাজার ১৪২ কোটি টাকা ব্যয় করা হবে।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে শামসুল আলম বলেন, পদ্মা সেতু নির্মাণে জড়িত সংশ্লিষ্ট শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে ভাঙা অংশে একটি জাদুঘর করার নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, আগামীতে হাওর অঞ্চলের সব সড়ক এলিভেটেড বা উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হাওরের সড়কে ছোট কালভার্ট নির্মাণ না করে বড় ব্রিজ করার নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, হাওর এলাকায় ভবিষ্যতে যে সড়ক হবে সেগুলো উড়াল সড়ক করা হবে। পানিপ্রবাহ ঠিক রাখতে কালভার্টের পরিবর্তে ব্রিজ করার নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া মূল্যস্ফীতি বাদ দিলে পদ্মা সেতুর মূল খরচ দিয়েই এই সেতু নির্মাণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com