শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

আর্জেন্টিনা-ইতালি ম্যাচ নিয়ে চট্টগ্রামে মারামারি

লন্ডনে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নগরীর লালখানবাজারে সংঘর্ষে জড়িয়েছে আর্জেন্টিনা ও ইতালির সমর্থকরা। মারামারিতে মহিলারা রড ও বটি নিয়ে যোগ দিয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন ১৪, ১৫, ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা।

এ ঘটনায় মোঃ শাহেদ(৩৪) নামের  এক ব্যক্তিকে গুরুতর আহত হয়।

তবে এই ঘটনার পিছনে অন্য কারণ থাকতে পারে— এমনটি মনে করছেন কাউন্সিলর আনজুমান আরা। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে তুলাপুকুর পাড় ও টাংকির পাহাড়ে ছোটখাটো মারামারির ঘটনা ঘটছিল। এর জের ধরেই মূলত আজকের এই মারামারি।

বুধবার (১ জুন) দিবাগত রাত চট্টগ্রাম নগরীর লালখানবাজারের তুলাপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

মহিলা কাউন্সিলর আনজুমান আরা গণমাধ্যমে বলেন, ‘আর্জেন্টিনা-ইতালি ফুটবল খেলার দর্শকদের মধ্যে শুরুতে হাতাহাতি হয়। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। এই ঘটনায় একজন আহত হয়েছে।’

তবে আহত শাহেদের স্ত্রী সুমা বাংলাদেশ প্রতিদিন খবরকে বলেন, লালাখান বাজার হাই রেবেল রোড় যুব সংঘ ক্লাবের সামনে আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে ফয়সাল ও রানা দুইজন ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি  হলে আমার স্বামী তাদের থামাতে গেলে তারা হুট করেই আমার স্বামীর উপর হামলা চালায়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫ নং ওয়ার্ড ভর্তি করান।

এ বিষয়ে খুলসী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শুনেছি তবে তা খেলাকে নিয়ে নয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ নিয়ে তদন্ত  চলছে। তবে শাহেদের পরিবারের কেউ এখন কোন মামলা করেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com