সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

থমথমে নিউ মার্কেট এলাকা

সারাদিন থেমে থেমে সংঘর্ষের পর অবশেষে ছাত্র-ব্যবসায়ী দু’পক্ষই রাস্তা ছেড়েছে। ঢাকা কলেজের ছাত্ররা রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে আসেন। এর পরপর কলেজের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। এর কিছু পর ব্যবসায়ীরাও ফিরে যান।

বিবদমানরা সরে গেলেও, থমথমে অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়। সংঘর্ষের সময় ব্যবহৃত ইটের টুকরো যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। রাস্তায় মাঝে মাঝে দু-একটা অ্যাম্বুলেন্স চলছে। কিছু রিকশা ও মোটরসাইকেলও দেখা গেছে।

শক্ত অবস্থানে আছে পুলিশ। তারা নিউমার্কেট ওভার ব্রিজের নিচে অবস্থান নিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সড়ক বাতি।

রমিজ উদ্দিন স্থানীয় একজন নিউজবাংলাকে বলেন, ‘শুনলাম সারাদিন ঝামেলা হইছে। এখন পরিস্থিতি ভালো, তাই দেখতে আসছি।’

প্রেক্ষাপট

সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সে রেশে রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকায়।

মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।

সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠিসোটা হাতে দলবেঁধে নিউ মার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেধে যায় তুমুল সংঘর্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

গতকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজেরই অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন বলে নিশ্চিত করেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। তবে শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক সহপাঠী আহত হয়েছেন।

অপরপক্ষে ব্যবসায়ী এবং পথচারীদের অনেকে আহত হওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষকালেই আহত হন কয়েকজন পথচারী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com