মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ক্যারিয়ারের ইতি টেনে দেন সার্জিও আগুয়েরো

হঠাৎ অবসর। হার্টের সমস্যায় গত ডিসেম্বরে ৩৩ বছর বয়সেই ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের এমন ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ভক্তরা। কিন্তু শরীর খারাপ হলে কী আর করার আছে!

গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। কিন্তু সেখানে বেশিদিন থাকতে পারেননি। হৃদযন্ত্রের জটিলতায় চিকিৎসক তাকে খেলা ছাড়ার পরামর্শ দেন। কাঁদতে কাঁদতে ফুটবলকে বিদায় বলেন এই তারকা।

তবে ফুটবলের প্রতি ভালোবাসা আবারও মাঠের দিকে টানছে আগুয়েরোকে। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিলেন অবসর ভেঙে ফেরার।

আগুয়েরো বলেন, ‘গত মঙ্গলবার হঠাৎ করেই আমার মনে হলো, আমি আবারও ফুটবল খেলতে পারি। চিকিৎসকরা আমাকে পাঁচ বা ছয় মাস মাঠের বাইরে থাকার কথা বলেছিলেন। কিন্তু আমি এখনই আবার অনুশীলন করতে চাই।’

তবে শরীরের এই সমস্যা নিয়ে আন্তর্জাতিক কিংবা প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা সম্ভব নয়, ভালো করেই জানেন আগুয়েরো। তিনি ফুটবলটা খেলতে চান বিনোদনের জন্য।

আগুয়েরো বলেন, ‘আমি বিনোদনের জন্য খেলতে চাই (অপেশাদার ম্যাচ)। আমাকে মায়ামিতে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি সেখানে যাইনি। ডাক্তারকে একটি মেসেজ দিয়ে দেখি (তিনি কী বলেন)!’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com