সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অনাস্থা থেকে আস্থা—নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে নতুন সমীকরণ ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন শ্রীমঙ্গলের ‘ফ্যামিলি বাজার’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান

নাগরপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত রমজানের উদ্দেশ্যে টিসিবির পণ‍্য বিতরণ  শুরু

টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়ন পরিষদ থেকে পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। প্রায় ২৫০ পরিবারের মাঝে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

আজ (২৫ মার্চ) শুক্রবার দুয়াজানি ৩ নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী নিজে উপস্থিত থেকে নিজস্ব তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবি’র পণ্য বিতরণ করেছে।

টিসিবি’র পণ্য বিতরণ প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ কুদরত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। আমরা সুষ্ঠ সুন্দর ভাবে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে টিসিবি’র পণ্য বিতরণ করছি। পর্যায়ক্রমে নাগরপুরের সকল ওয়ার্ডে এই পণ্য বিতরণ করা হবে।

এদিকে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম তদারকিতে সরাসরি উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মী বৃন্দরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com