সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অনাস্থা থেকে আস্থা—নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে নতুন সমীকরণ ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন শ্রীমঙ্গলের ‘ফ্যামিলি বাজার’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান

তবারক বিতরণ নিয়ে বিরোধ, দু’দিন পর যুবককে হত্যা

কুমিল্লায় শবে বরাতের রাতে মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মাসুক মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাসুকের বড় ভাই জালাল।

গতকাল (২০ মার্চ) রবিবার রাত ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মাসুক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। রাত ১০টার দিকে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার শবে বরাতের রাতে স্থানীয় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে মাসুকের সাথে প্রতিবেশী নাসিরের ঝগড়া হয়। এ নিয়ে গতকাল (২০ মার্চ) রবিবার রাত ৭টার দিকে উভয়ের মধ্যে ফের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে নাসির ও তার সহযোগী মামুনসহ আরো ৫-৬ জন যুবক মাসুককে মারধর ও ছুরিকাঘাত করে। ছোট ভাই মাসুককে রক্ষা করতে এসে বড় ভাই জালালও আহত হন।

পরে মাসুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকার উত্তেজিত লোকজন নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দিয়ে একই হাসপাতালে ভর্তি করে।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com