সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ

নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের নিয়ে ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জেলা শহরের আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের হলরুমে এ মিটআপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন এলাকার নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তারা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর সাবেক উপপরিচালক জাবেদ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা অফিসার মো. আব্দুল মান্নান, রানীর প্রধান নির্বাহী পরিচালক ফজলুল হক খান এবং পরিবার কল্যাণ পরিদর্শক কোহিনুর সুলতানা।

মিটআপে বক্তারা বলেন, বর্তমান সময়ে চাকরির পেছনে না ছুটে দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে তরুণরা সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। একজন সফল উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন না, বরং অন্যদের জন্যও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও পরিচালনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় ব্যবসা শুরুর চ্যালেঞ্জ, সফলতার অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

মিটআপে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। নতুন উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও আত্মবিশ্বাস তৈরির লক্ষ্যেই এ মিটআপের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com