রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন বদলগাছীতে পেট্রোল ছুড়ে পাখিকে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১ উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের গণসংযোগ ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও বিচারের দাবি শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করা হয়েছে রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

উৎসবে ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের ১৩টি উল্লেখযোগ্য সিনেমা প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫৮ জন শিল্পী ও কুশলীকে সম্মাননা দেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, চলচ্চিত্রের মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উৎসব উপলক্ষে মধুমিতা সিনেমা হলে প্রতিদিন বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় সর্বসাধারণের জন্য বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। শনিবার উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় ঐতিহাসিক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

🎥 উৎসবে যেসব চলচ্চিত্র প্রদর্শিত হবে

  • ২৩ আগস্ট: বিকেল ৩টা—‘নবাব সিরাজদ্দৌলা’; সন্ধ্যা ৬টা—‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’
  • ২৪ আগস্ট: বিকেল ৩টা—‘জীবন থেকে নেওয়া’; সন্ধ্যা ৬টা—‘নান্টু ঘটক’
  • ২৫ আগস্ট: বিকেল ৩টা—‘অশিক্ষিত’; সন্ধ্যা ৬টা—‘রংবাজ’
  • ২৬ আগস্ট: বিকেল ৩টা—‘সবুজ সাথী’; সন্ধ্যা ৬টা—‘নাচের পুতুল’
  • ২৭ আগস্ট: বিকেল ৩টা—‘দূরদেশ’; সন্ধ্যা ৬টা—‘দহন’
  • ২৮ আগস্ট: বিকেল ৩টা—‘দোস্ত দুশমন’; সন্ধ্যা ৬টা—‘বধু বিদায়’

পুরোনো দিনের জনপ্রিয় ও ঐতিহাসিক চলচ্চিত্রগুলো বড় পর্দায় বিনামূল্যে দেখার সুযোগ থাকায় উৎসবটি ঢাকাবাসীর মধ্যে আগ্রহ তৈরি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com