শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক

শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

 

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরে ডুবে জারান ফেরদৌস ২ বছর ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেল ৪টার সময় শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার হাজী সোনা মিয়া সড়কের শফিকুল হকের বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত জারান ফেরদৌস কাতার প্রবাসী ইদ্রিস আলীর কন্যা। তাদের বাড়ী উপজেলার ভুনবীর ইউনিয়নে হলেও তারা সোনা মিয়া সড়কের ওই বাড়িতে তারা ভাড়ায় বসবাস করে আসছিল। প্রতিবেশীরা জানান, বিকেলে দুটি শিশু পুকুরপাড়ে খেলা করছিলো। অসাবধানতাবসত জারান নামের শিশুটি পুকুরে পড়ে যায়। তখন তার সাথে থাকা অন্য শিশুটি বাড়ির সবাইকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিমের সদস্যরা এসে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মোঃ সুলেমান আহমদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে তল্লাশী চালিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com