শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর

 

মৌলভীবাজার প্রতিনিধি :

সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমান মৌলভীবাজার জেলা সফর করেছেন।

শনিবার ২৩ মে সকাল ১১টায় রেঞ্জ ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দীন, পিপিএম।

এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রেঞ্জ ডিআইজি।

সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাদের সার্বিক কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। রেঞ্জ ডিআইজি বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মৌলভীবাজার জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় জেলা পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজির হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দীন, পিপিএম।

এছাড়া পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার বিভিন্ন থানা ও ইউনিটের চৌকস পুলিশ অফিসারদের রেঞ্জ ডিআইজি পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

সভা শেষে রেঞ্জ ডিআইজি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি লিচু গাছের চারা রোপণ করেন।

পরবর্তীতে বেলা আড়াইটায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রেঞ্জ ডিআইজির সভাপতিত্বে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম; পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মোঃ আমিনুল ইসলাম; মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু; সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি মোঃ রফিকুল ইসলাম খানসহ মৌলভীবাজার জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com