বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীর ক্ষমতায়ন ও বিকল্প আয়ের উৎস সৃষ্টি করে জীবনমান উন্নয়নের লক্ষ্যে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। (২২ মে ২০২৬) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

ব্র্যাকের শ্রীমঙ্গল অঞ্চলের আওতাধীন শ্রীমঙ্গল সদর, সাতগাঁও, সিন্দুরখান ও শিববাড়ি শাখার (চা শ্রমিকসহ) ৫০ জন ক্ষুদ্র ঋণগ্রহীতাকে নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁসের বাচ্চা লালন-পালন, পরিচর্যা এবং রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় ধারণা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা হাঁস পালন করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করবেন। পাশাপাশি সমাজের অন্যান্য নারীদেরও উদ্বুদ্ধ করবেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন সদস্যের প্রত্যেককে ১০টি করে মোট ৫০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, স্থানীয় ব্যবস্থাপনার মাধ্যমে মাসিক ভিত্তিতে প্রকল্পটির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতাও প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ আতিকুল আলম, মোঃ জিয়াউর রহমান, গৌড় কান্তি বিশ্বাস এবং শামীম আক্তার হোসেন। এছাড়াও রেডিও পল্লীকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ব্র্যাকের স্থানীয় ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যরা ব্র্যাকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com