বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান

স্টাফ রির্পোটার:

সংসদের বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সুস্থ ধারার গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন জরুরি।

রাজধানীতে আয়োজিত এক সভায় বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির বলেন, “একদিন এতিমদের মধ্য থেকেও কেউ প্রধানমন্ত্রী হবেন—এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই আমরা।” তিনি দাবি করেন, ক্ষমতা বা বংশগত প্রভাব নয়, যোগ্যতা ও নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব বিকাশের লক্ষ্যেই দল কাজ করছে।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পথনির্দেশনা দেবে। “সরকারের ভুল ধরিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব। তবে সেটি হতে হবে দেশের কল্যাণে এবং গণতান্ত্রিক শিষ্টাচার বজায় রেখে,” বলেন তিনি।

গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছে, যা সরকারের অযাচিত হস্তক্ষেপের শামিল। তিনি বলেন, “গণমাধ্যম ও বিচার বিভাগ পরিপূর্ণ স্বাধীন না হলে গণতন্ত্র শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে না।”

সভায় তিনি রাজনৈতিক সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল আচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com