বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

নির্বাচন ও গণভোটকে ঘিরে গদখালী ফুলের রাজ্যের পার্কসমূহ বন্ধ 

 স্টাফ রিপোর্টার যশোর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ফুলের রাজ্যের সকল পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ০৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত সময়ের জন্য এসব পার্ক দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। ইতোমধ্যে গত ০৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সকল পার্ক পরিচালককে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে গদখালীতে ফুলের ভরা মৌসুম চলছে। এ সময় দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক ও দর্শনার্থী ফুলের সমারোহ উপভোগ করতে এখানে ভিড় জমান। গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধাসহ নানা প্রজাতির ফুলের সমাহারে পুরো এলাকা রঙিন হয়ে ওঠে।
ফুলের এ মৌসুমকে কেন্দ্র করে গদখালীতে গড়ে ওঠে বিভিন্ন ফুলের পার্ক, বাগানভিত্তিক দর্শনীয় স্পট এবং অস্থায়ী বিনোদন কেন্দ্র। পাশাপাশি পার্ক ও সড়কঘেঁষে বসে অসংখ্য অস্থায়ী ও স্থায়ী দোকানপাট যেখানে ফুল, ফুলের তোড়া, চারাগাছ, কৃষি উপকরণ, হস্তশিল্প, খাবারসহ নানা পণ্য বিক্রি করা হয়। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় পরিবার এ মৌসুমের ওপর নির্ভর করেই তাদের মৌসুমি আয় করে থাকেন।
পার্কসমূহ সাময়িক বন্ধ থাকায় পর্যটন নির্ভর ব্যবসায়ী, ফুলচাষি ও দোকানিদের মাঝে কিছুটা উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এ সিদ্ধান্তকে তারা গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন।
জানা যায়, যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ঝিকরগাছা উপজেলার বিশেষ আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময় শেষে পার্কসমূহ পুনরায় খুলে দেওয়া হবে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com