মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ছাত্রদল নেতা পিএম ফারুক 

ফয়সাল আহমেদ,রাজবাড়ী:

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা পিএম ফারুক। (১২ জানুয়ারি) সোমবার বিকাল ৪টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফেলু মোল্লার পাড়া ঈদগাহ মাঠে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসীর মাঝে ২শতাধিক কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, দৌলতদিয়া ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কুবাদ মন্ডল, তরুণ প্রজন্মদলের গোয়ালন্দ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠুন শেখ, ছাত্রদল নেতা তাইফুর রহমান তুষারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় ২ নং ওয়ার্ডের বাসিন্দা জরিনা বেগম সহ অন্যান্যরা বলেন আমরা শীতের কম্বল পেয়ে খুবই আনন্দিত দোয়া করি তিনি যেনো সব সময় এভাবেই এলাকাবাসীর পাশে থাকতে পারেন।

শীতবস্ত্র বিতরণকালে পিএম ফারুক বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও সমাজের দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।” এ ধরনের মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com