মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পাঁচলাইশে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল, পাঁচলাইশ থানার উদ্যোগে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী এলাকা দুই নম্বর গেট ষোলশহর এবাদত খানা মসজিদে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম. নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পাঁচলাইশ থানা বিএনপির নেতা জসিম উদ্দিন।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, প্রচার সম্পাদক মোহাম্মদ জাবেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা নির্মাণ শ্রমিক দলের সভাপতি হেলাল, কুসুম, আসলাম খোকন, মুসলিম সিদ্দিক, কামাল বরুণ বড়ুয়া, মাজু মিয়া, ইসমাইল, গফুর, সালাম, মনির, নাসিম ও রফিক, মোহাম্মদ ইসলামসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

 

বক্তারা তাদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের জন্য তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন।

 

 

দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com