রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সীতাকুন্ডে কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক

 

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে আটক করা হয়েছে।

 

কোস্ট গার্ড সূত্র জানায়, রোববার (২১ ডিসেম্বর ২০২৫) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বড়কুমিরার সোনারপাড়া পিএইচপি গেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রফিক (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

 

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, আটককৃত মোঃ রফিক সীতাকুন্ড থানার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য। অভিযানের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

স্থানীয় এলাকাবাসী কোস্ট গার্ডের এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় অপরাধ ও বিশৃঙ্খলা কমে আসবে বলে তারা আশাবাদী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com