শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বাঘায় বিয়ের দিনে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটাকে প্রেমঘটিত আ/ত্মহ/ত্যার সন্দেহ পুলিশের। শুক্রবার (১০ অক্টোবর) সকালে বাঘা পৌরসভার পাকুড়িয়া এলাকার বেলালের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম ইসরাত জাহান সুমি (১৭)। তিনি স্থানীয় জহুরুল ইসলামের মেয়ে এবং শাহদৌলা সরকারি কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্রী।পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করেও মেয়ের কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় বাবা জহুরুল ইসলামের। পরে বড় ভাই ইমদাদুল ইসলাম স্থানীয়দের সহায়তায় জানালা ভেঙে দেখেন, সুমি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে তাঁরা ওড়নার গিট খুলে মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, সকাল ৮টার আগেই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবারই ইসরাত জাহানের বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিষয়টি নিয়ে পরিবারের কেউ মুখ খুলতে রাজি হননি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মীয়স্বজন ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে সুমি আ/ত্মহ/ত্যা করে থাকতে পারেন।

বাঘা থানার ওসি এ.এফ.এম. আছাদুজ্জামান বলেন, “একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

স্থানীয়দের মতে, প্রাণবন্ত ও হাসিখুশি মেয়ে হিসেবে পরিচিত ছিল ইসরাত জাহান সুমি। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com