বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চারঘাটে বিদ্যালয় প্রাচীর বিতর্ক

 

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে পুঠিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি জমিতে প্রাচীর নির্মাণ শুরু করলে বাজারের ব্যবসায়ী এবং স্থানীয়রা তা অবৈধ দাবি করে প্রতিবাদ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাশের খাস জমি ও মাঠ সংলগ্ন জায়গায় সাপ্তাহিক হাট বসছে। তারা দাবি করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সীমানা প্রাচীর এই খাস জমিতে নির্মাণ করলে তাদের ব্যবসা ও জীবিকা বিপন্ন হবে। চা বিক্রেতা বজলুর রহমান বলেন, “জনগণের দাবি উপেক্ষা করে যদি বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করে, আমরা আমাদের জীবন দিয়ে প্রতিরোধ করব।”

এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাপিয়া খাতুন দাবি করেন, প্রাচীর সম্পূর্ণ বিদ্যালয়ের জমিতে নির্মাণ হচ্ছে, কোনো খাস জমি ব্যবহার করা হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় যে কোনো সময় স্কুল কর্তৃপক্ষ ও ব্যবসায়ীসহ এলাকাবাসীর মধ্যে বড় ধরনের সংঘর্ষ ঘটার আশঙ্কা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com