শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়

নওগাঁর নিয়ামতপুরে অপহরণের ২১ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সরস্বতী রানী হালদারের

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে অপহরণের ২১ দিন পরও সরস্বতী রানী হালদার (১২) নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে টালবাহানা করছে। অপহৃত স্কুলছাত্রী নওগাঁর নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের বাসিন্দা উজ্জল চন্দ্র হালদারের মেয়ে।

অন্যদিকে অভিযুক্ত রাজু আহমেদ (২০) একই উপজেলার ছয়ঘাটি (দিঘিরপাড়) গ্রামের বাসিন্দা আপেল হোসেনের ছেলে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, গত ২৪ জুন রাত আটটার দিকে উজ্জল হালদার বাড়িতে না থাকায় সুযোগ নেয় অপহরণকারীরা। তারা সরস্বতীর মা দিপালি রানীকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে সরস্বতীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন নিয়ামতপুর থানায় অভিযোগ করেন তার মা দিপালি রানী।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে অপহৃত সরস্বতীকে উদ্ধার ও পুলিশের ভূমিকা নিয়ে মান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সরস্বতী পরিবারের সদস্যরা।

তারা অভিযোগ করে বলেন, ‘ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। গ্রেপ্তার করতে পারেনি জড়িত কাউকে। উল্টো আমরা আসামিপক্ষের হুমকির মুখে রয়েছি।’ সংবাদ সম্মেলনে সরস্বতীর বাবা-মা ও স্বজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত মেয়েটিকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা হয়েছে। ভিকটিককে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com