রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল ৪ নাম্বার সেক্টরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে খন্ড খন্ড মিছিলে আনন্দ উল্লাসে মধ্য দিয়ে সমাবেশ জনস্রোতে পরিণত হয়।

রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র আয়োজিত সমাবেশে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, রুপগঞ্জ উপজেলা বিএনপি’র জিয়া মঞ্চের সভাপতি জজ ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সভাপতি আমির হোসেন, আব্দুল মতিনসহ আরো অনেকে।

সমাবেশে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই।

ইতোমধ্যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে,কিভাবে উন্নয়নের রোল মডেল হবে তার ৩১ দফা কাঠামো ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা জনগণের মাঝে পৌঁছে দেব। জনগণের আস্থা পেতে কাজ করবো। প্রমাণ করতে হবে ধানের শীষ শান্তির প্রতীক। জনগণের নিরাপত্তা ও দেশের সমৃদ্ধি, প্রকৃত গণতন্ত্র আনতে ধানের শীষের বিকল্প নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com